চারঘাটে  ৫৫তম জাতীয় সমবায় দিবসে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ নভেম্বর ২০২৬ ০৫:৩৮ অপরাহ্ণ   |   ৭০ বার পঠিত
চারঘাটে  ৫৫তম জাতীয় সমবায় দিবসে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো:

 

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে  চারঘাটে জাতীয় সমবায় দিয়ে  দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।


৮ নভেম্বর রবিবার  সকালে উপজেলা প্রশাসন ও সমবায় সমিতির উদ্দেগ্যে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সঞ্চালনায় করেন যুব উন্নয়ন কর্মকর্তা সরাউদ্দিন  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৬ চারঘাট - বাঘা  আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান উপজেলা সমবায় অফিসার আজিজ আহমেদ। মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভিন, 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুট সহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সমবায় সমিতির প্রতিনিধিগণ।


প্রধান অতিথি বলেন, ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দিতে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।  উপজেলা নির্বাহী অফিসার  অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগই সমবায়ের মূল শক্তি। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পরিচালনা করা গেলে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

 

তাঁরা আরো বলেন, সমবায় ভিত্তিক উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সম্ভব। এজন্য সমবায় আন্দোলনকে আরো গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।


অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায় সমিতির প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।