ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ২৬ ডিসেম্বর পর্যন্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ   |   ৮৫ বার পঠিত
ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ২৬ ডিসেম্বর পর্যন্ত

অনলাইন ডেস্ক:

 

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগে ব্রাঞ্চ ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। গত ২৬ নভেম্বর থেকে এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
 

নিয়োগপ্রাপ্তরা আলোচনা সাপেক্ষে বেতন পাবেন। পাশাপাশি ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
 

পদের বিবরণ

  • প্রতিষ্ঠান: ব্র্যাক ব্যাংক পিএলসি

  • পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

  • বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক

  • পদসংখ্যা: নির্ধারিত নয়

  • চাকরির ধরন: পূর্ণকালীন

  • কর্মক্ষেত্র: অফিসভিত্তিক

  • কর্মস্থল: চট্টগ্রাম ও কক্সবাজার

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

  • বয়সসীমা: উল্লেখ নেই

  • বেতন: আলোচনা সাপেক্ষে

  • অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
     

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদন করতে আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
 

প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের কোর রিস্ক গাইডলাইন বা মূল ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকা, প্রচলিত ব্যাংকিং আইন ও বিধিবিধান এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
 

আবেদনের সময়সীমা ও পদ্ধতি

গত ২৬ নভেম্বর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
 

আবেদন করতে এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করতে হবে।
 

আবেদনের ওয়েবসাইট: https://www.bracbank.com