কাদেরিয়া তৈয়্যবিয়া জামে মসজিদে কুরআন শিক্ষা কোর্সের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ আগu ২০২৬ ০৮:১৫ অপরাহ্ণ   |   ৭৬ বার পঠিত
কাদেরিয়া তৈয়্যবিয়া জামে মসজিদে কুরআন শিক্ষা কোর্সের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের লালখান বাজারস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া জামে মসজিদে সহজ পদ্ধতিতে সহীহ কুরআন মাজিদ শিক্ষা কোর্সের শিক্ষার্থীদের মাঝে কুরআন সবক প্রদান, দোয়া মাহফিল ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
 

গত ২ আগস্ট (রোববার) এশার নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাজ্জাদ এবং সঞ্চালনা করেন মোহাম্মদ হাসান।
 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ নুরউদ্দীন জাহেদ। আখেরি মোনাজাত পরিচালনা এবং কোর্সের শিক্ষার্থীদের হাতে কুরআন সবক তুলে দেন আশেকানে গাউছিয়া সুলতানপুরী কেন্দ্রীয় পরিষদ বাংলাদেশের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সুফি মোহাম্মদ সিরাজুল ইসলাম নেকী।
 

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ মোহাম্মদ মহিউদ্দিন ইসলাম, মাওলানা হাফিজ মোহাম্মদ সোলাইমান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আমানত খান, মোহাম্মদ নাছিরুল ইসলাম, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ স্বপন, মোহাম্মদ রিদুয়ান হাসানসহ মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

কোর্সের পরিচালক তাঁর বক্তব্যে বলেন, সহজ পদ্ধতিতে সহীহ কুরআন মাজিদ শিক্ষা কার্যক্রমটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবীসহ সর্বস্তরের প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য উন্মুক্ত। তিনি সবাইকে সহীহভাবে কুরআন শিক্ষা অর্জনের লক্ষ্যে এ কোর্সে অংশগ্রহণের আহ্বান জানান।
 

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মাঝে তাবারুক বিতরণ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।