পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ আগu ২০২৬ ০৭:২৯ অপরাহ্ণ   |   ৭৪ বার পঠিত
পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: 

 

চট্টগ্রামের পটিয়ায় মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন একেএম সালাহউদ্দিন এমজেএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ চৌধুরী।

 

সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ছৈয়দ আকবর চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক রোকেয়া আকতার, আবুল হাসেম, অরুপম বড়ুয়া, প্রতাপ কান্তি বড়ুয়া, শিক্ষক আবদুল মান্নান, সুবর্ণা দাশ, শামসুল আলম, নজরুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

সভায় সম্প্রতি প্রকাশিত ফলাফলে পটিয়া উপজেলার মধ্যে বিদ্যালয়টি দশম স্থান অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

 

এ সময় আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ফলাফল আরও ভালো করার লক্ষ্যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের এগিয়ে নিতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, অভিভাবকদের অধিকতর সম্পৃক্ততা এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

 

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সুন্দর করতে এডহক কমিটি, শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।