নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ: ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫০ অপরাহ্ণ   |   ৪২৬ বার পঠিত
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ: ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’

 

ঢাকা প্রেস নিউজ:-

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নাম ঘোষণা করা হয়।
 

সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, আর সদস্যসচিব হয়েছেন জাহিদ আহসান। এছাড়া, মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন তাহমীদ আল মুদাসসির, এবং মুখপাত্র হিসেবে থাকবেন আশরেফা খাতুন।
 

একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিও ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের, আর সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহির আলম।
 

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ ছাত্র ও নাগরিকদের স্বার্থ রক্ষায় কাজ করবে। সংগঠনটি কোনো রাজনৈতিক দলের অনুসারী হবে না এবং ‘মাদার পার্টির’ এজেন্ডা বাস্তবায়ন করবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন এবং ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে সংগঠনটি পরিচালিত হবে।