মুরাদনগরে নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ জুলাই ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ   |   ৪৮২ বার পঠিত
মুরাদনগরে নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

মুরাদনগর উপজেলা প্রতিনিধি:-

 

কুমিল্লার মুরাদনগরে নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ভাঙ্গরা বাজার সংলগ্ন করইবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 



 

নিহতরা হলেন—রোকসানা আক্তার রুবি (৪৮), তার ছেলে রাসেল (৩৮) ও মেয়ে জোনাকি (৩২)। এলাকাবাসীর দাবি, রোকসানা আক্তার রুবি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি ‘মাদক সম্রাজ্ঞী’ নামে পরিচিত। ওই অভিযোগের জেরে উত্তেজিত জনতা তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করে। একই ঘটনায় রোকসানার আরেক মেয়ে রুমা গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

ভাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।