মানবিক কর্মকর্তা এসিল্যান্ড সাকিব হাসান খানের ওপর ডাকাতদের হামলা, আহত ৬

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জুন ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
মানবিক কর্মকর্তা এসিল্যান্ড সাকিব হাসান খানের ওপর ডাকাতদের হামলা, আহত ৬

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান ডাকাতদের হামলার শিকার হয়েছেন। নিজ বাড়িতে যাওয়ার পথে সংঘটিত এ ঘটনায় একজন নারীসহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় পথিমধ্যে একদল ডাকাত তাদের বহনকারী গাড়ির গতিরোধ করে হামলা চালায়। হামলায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খানসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

সাকিব হাসান খান একজন মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে এলাকায় পরিচিত। ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি স্থানীয়দের কাছে প্রশংসিত। এমন একজন কর্মকর্তার ওপর সশস্ত্র হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, সমাজে দায়িত্বশীল ও সৎ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ব্যক্তিরাও নিরাপত্তাহীনতায় ভুগবেন।
 

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।