পশ্চিমবঙ্গে পুনর্নির্বাচন ঘিরে উত্তেজনা, বড় জয়ের আশা মমতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ মে ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ   |   ৫০ বার পঠিত
পশ্চিমবঙ্গে পুনর্নির্বাচন ঘিরে উত্তেজনা, বড় জয়ের আশা মমতার

আন্তর্জাতিক ডেস্ক:



ভারতের পশ্চিমবঙ্গ-এর বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসনে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই প্রত্যাশার কথা জানিয়েছেন দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউন্টিং এজেন্টদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে তারা এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অংশ নেন।
 

বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশে মমতা ও অভিষেক অভিযোগ করেন, বুথফেরত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে দেখানো হচ্ছে শেয়ারবাজারকে প্রভাবিত করার উদ্দেশ্যে। তারা দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও একই ধরনের কৌশল নেওয়া হয়েছিল।
 

পুনর্নির্বাচন ঘিরে সহিংসতা
এদিকে পুনর্নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা এলাকায়। শুক্রবার থেকে সেখানে পরিস্থিতি অস্থির থাকলেও শনিবার সহিংসতার খবর পাওয়া গেছে।

 

ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম বিধানসভা আসনের ১৫টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলতা ওই তালিকায় নেই। তবুও এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।
 

স্থানীয়দের একাংশের দাবি, বিজেপিকে ভোট দেওয়ার অভিযোগে তৃণমূল কর্মীরা বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন।
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফলতা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।