ঈদ উপলক্ষে শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ মে ২০২৬ ০৭:২৯ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
ঈদ উপলক্ষে শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার বদলে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

 

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

 

এক ভিডিও বার্তায় তিনি জানান, ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছিলেন। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুতের অপচয় না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়।