আগামী বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ জুলাই ২০২৪ ০৩:২৪ অপরাহ্ণ   |   ১১৯৮ বার পঠিত
আগামী বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

সিস্টেম আপগ্রেডের জন্য আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।


রোববার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

কেন্দ্রীয় ব্যাংক জানায়, কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) আপগ্রেডের কাজ সম্পন্ন করতে আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রমে সাময়িক বিরতি থাকবে।ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।