পটিয়ায় গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ আগu ২০২৬ ০১:৩৫ অপরাহ্ণ   |   ১০৬ বার পঠিত
পটিয়ায় গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত ৭১ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি সভা শুক্রবার পটিয়া খানকাহে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আলহাজ আবুল মনসুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাহবুবুল আলম (এম.কম.)।

 

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় কমিটির অভিষেক অনুষ্ঠানসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

হুজুর কেবলার নির্দেশক্রমে গাউসিয়া কমিটিকে তরিকতের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠান শেষে পটিয়া খানকাহে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়ার সভাপতি ইকবাল হোসেন নবঅনুমোদিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটির পক্ষ থেকেও নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।