কুড়িগ্রামে ৪৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৫ ০৭:২০ অপরাহ্ণ   |   ৮৩১ বার পঠিত
কুড়িগ্রামে ৪৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলা সদরের ধরলা ব্রিজের পাশে অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুরের র‌্যাব-১৩ ধরলা ব্রিজের একটি ট্রাক থেকে এসব গাঁজা উদ্ধার করে। পরে গাঁজা, জব্দকৃত ট্রাকসহ আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়।
 

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ থানার রহবল হাজীপাড়া এলাকার মৃত মাইনুদ্দিনের ছেলে সেকুল হাওলাদার (৪০) ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আমতলী বাজারের মৃত ইয়াকুব আলির ছেলে আব্দুল আলিম।
 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ জানান, র‌্যাবের পক্ষ থেকে এখনও এজাহার দেয়নি। আটককৃতরা থানা হেফাজতে রয়েছে।