পটিয়ায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ আগu ২০২৬ ০৭:১২ অপরাহ্ণ   |   ৭৯ বার পঠিত
পটিয়ায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর পটিয়া উপজেলা মডেল মসজিদে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।


প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম এমপি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর রাজনৈতিক জীবন এ দেশের মানুষের অধিকার আদায়ের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”


তিনি আরও বলেন, “মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন।”


পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।


এতে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনির আহমেদ সেলিম, মো. মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা জাহেদুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল ও সদস্য সচিব হাবিবুর রহমান রিপন।


এছাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুল আলম পারভেজ ও সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু ও সদস্য সচিব আলমগীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. হোসেন নয়ন, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দোয়া মাহফিলে পটিয়ার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


অনুষ্ঠানে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পটিয়া মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ইরফানুল ইসলাম।