ঈদকে ঘিরে সম্প্রীতির বার্তা দিলেন সম্ভাব্য মেম্বার প্রার্থী মোজাম্মেল হক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ মার্চ ২০২৬ ০৮:৩৬ অপরাহ্ণ   |   ৫০ বার পঠিত
ঈদকে ঘিরে সম্প্রীতির বার্তা দিলেন সম্ভাব্য মেম্বার প্রার্থী মোজাম্মেল হক

স্টাফ রিপোর্টার:


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোয়াইক্যং ইউনিয়নসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো. মোজাম্মেল হক।

 

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। এই দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই রয়েছে ঈদের প্রকৃত তাৎপর্য।

 

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা অনুসরণ করে সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করা প্রয়োজন। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

 

মো. মোজাম্মেল হক পেশাগতভাবে সাংবাদিকতার সাথেও সম্পৃক্ত। তিনি দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক নেত্র প্রকাশের উখিয়া উপজেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ ও দৈনিক এশিয়ার কক্সবাজার জেলা প্রতিনিধি এবং ঢাকা প্রেসের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এছাড়া তিনি নয়াপাড়া বটতলীর মেসার্স রিয়া মণি স্টোরের স্বত্বাধিকারী হিসেবে স্থানীয় ব্যবসা কার্যক্রম পরিচালনা করছেন।

 

সবশেষে তিনি হোয়াইক্যং ইউনিয়নসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান— “ঈদ মোবারক”।