ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০২:৩২ অপরাহ্ণ   |   ৩০২ বার পঠিত
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

রাজধানীর শান্তিনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
 

মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম
 

সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্রশক্তির নেতা সামি আব্দুল্লাহ জানান, হামলার ঘটনা ঘটেছে দুপুর ১২টার দিকে।
 

এ ঘটনায় এখনও কারও গ্রেফতার বা আহতের বিস্তারিত তথ্য জানা যায়নি।