আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত কমিটির সঙ্গে পটিয়া উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পটিয়ার খানেকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবুল মনসুর। পটিয়া উপজেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী শামিমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম।
সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাহবুবুল আলম এমকম।
এ সময় বক্তব্য দেন দক্ষিণ জেলা কমিটির সহসাধারণ সম্পাদক মো. আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদুল আলম, সহসাংগঠনিক সম্পাদক ডা. আবু ছৈয়দ, সহসাংস্কৃতিক সম্পাদক মহসীন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহনেওয়াজ চৌধুরী শুভ এবং সহদাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা ইসহাক।
পটিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নজির আহমদ, আবুল কাসেম চৌধুরী, আবু নাছের, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আবুল হোসেন, অর্থ সম্পাদক মো. নুরুল আবছার, সহঅর্থ সম্পাদক এনামুল হক ফারুকী, দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা আবদুল মান্নান ব্যাংকার, খায়ের আহমদ, নুরুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় গাউসিয়া কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও সক্রিয় করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আগামী ৯ রবিউল আউয়াল ঢাকায় এবং ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে মুর্শিদে বরহক, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত হজরতুল আল্লামা সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জশনে জুলুস সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি আসন্ন কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।