নওগাঁর আত্রাইয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ অক্টোবর ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ   |   ৭৭১ বার পঠিত
নওগাঁর আত্রাইয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ঢাকা প্রেস
নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর আত্রাইয়ে খালে মাছ ধরার সময় বজ্রপাতে রায়হান আলী মন্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

 

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরের দিকে আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ক্ষুদ্র বিশা গ্রামের উদয়পুর খালে এ ঘটনাটি ঘটে। 

 

নিহত রায়হান আলী মন্ডল উপজেলার ক্ষুদ্রবিশা গ্রামের সাদেক আলীর ছেলে। 

 

 

বিষয় টি নিশ্চিত করেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন। 

 

তিনি  জানান, নিহত রায়হানসহ বেশ কয়েকজন সকাল থেকেই খালের পানিতে মাছ ধরছিল। এসময় বজ্রপাত হলে রায়হান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়,জানতে পেরে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।