গভীর রাতে ঘর থেকে ডেকে নিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জুন ২০২৫ ০২:২৬ অপরাহ্ণ   |   ৪১৯ বার পঠিত
গভীর রাতে ঘর থেকে ডেকে নিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জামালপুর প্রতিনিধি:-

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় দুর্বৃত্তদের হাতে কুপিয়ে খুন হয়েছেন ইউপি সদস্য আব্দুর রহিম। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জিগাতলা চর এলাকায় নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
 

নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।
 

নিহতের স্ত্রী রেহানা বেগম জানান, গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একদল লোক আব্দুর রহিমকে ঘর থেকে বাইরে ডাকলে তিনি উঠানে বের হন। তখন ১০-১২ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাড়ির অন্য সদস্যরা বাধা দিতে এলে তাদেরকেও মারধর করা হয়। ঘটনাস্থলেই আব্দুর রহিমের মৃত্যু হয়।
 

রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।