ঢাকায় যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ মে ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ণ   |   ৫৫ বার পঠিত
ঢাকায় যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন

অনলাইন ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকায় লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করা হয়েছে। এসব রিকশার উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
 

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রং—লাল, সাদা ও নীল—থিমে ঐতিহ্যবাহী এই রিকশাগুলো বিশেষভাবে সাজানো হয়েছে।
 

এতে আরও উল্লেখ করা হয়, ঢাকার রাস্তায় চলাচলকারী এই ৫০টি রিকশা কেবল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াই শতক পূর্তির উদযাপন নয়, বরং এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী ও দৃঢ় বন্ধুত্বের প্রতীক হিসেবেও তুলে ধরা হয়েছে।