কোতোয়ালী থানায় ৬ মামলার সাজা প্রাপ্ত পলাতক ২আসামী কে ইপিজেড এলাকা থেকে আটক....!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জুন ২০২৫ ০২:৩৭ অপরাহ্ণ   |   ৩৭৪ বার পঠিত
কোতোয়ালী থানায় ৬ মামলার সাজা প্রাপ্ত পলাতক ২আসামী কে ইপিজেড এলাকা থেকে আটক....!

ঢাকা প্রেস-ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

নগরীর ইপিজেড থানাধীন কৃষ্ণ মন্দিরের পাশে একটি ভাড়া বাসা থেকে কোতোয়ালি থানার ৬ টি মামলায় সাজা প্রাপ্ত ২ জন আসামি কে ইপিজেড পুলিশ টিমের সহায়তায় আটক করেছে  কোতোয়ালী থানা পুলিশ।
 

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিমের নেতৃত্বে এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন, এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এসআই মোঃ খায়রুল বাসার সাজিদের সঙ্গীয় ফোর্সসহ ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে ৮(আট) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত ৬টি সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী ১। শিবু সিকদার,২। আন্না সিকদার কে আটক করেছে পুলিশ টিম। আজ‌ বুধবার (২৫ জুন)ভোরে তাদের আটক করা হয় বলে কর্তব্য ডিউটি অফিসার জানান।


ধৃত আসামীদের বিরুদ্ধে ১। অর্থঋণ জারী মামলা নং- ৮০৭/২৩, প্রসেস নং-১৯২০/২৫, ০২। অর্থঋণ জারী মামলা নং- ১৯৮/১৯, প্রসেস নং-১৬১৭/২৫, ০৩। অর্থঋণ জারী মামলা নং- ৮০৭/২৩, প্রসেস নং- ১৫০১/২৫ সংক্রান্তে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম জানান।