সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো, শেফালির বিস্ফোরক মন্তব্য

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ মে ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ   |   ৫৮ বার পঠিত
সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো, শেফালির বিস্ফোরক মন্তব্য

বিয়ে ও মাতৃত্ব নিয়ে সমাজের প্রচলিত চাপের বিরুদ্ধে খোলামেলা অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সামাজিক চাপে পড়ে তাড়াহুড়ো করে বিয়ে বা সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

 

কানাডিয়ান ইউটিউবার লিলি সিং-কে দেওয়া সাক্ষাৎকারে শেফালি তরুণীদের উদ্দেশ্যে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মানসিক পরিপক্বতা জরুরি। তার মতে, বিয়ে শুধুই সম্পর্ক নয়; এটি বোঝাপড়া ও দায়িত্বের বিষয়।

 

আলোচনার একপর্যায়ে মাতৃত্ব নিয়ে সমাজের চাপ প্রসঙ্গে তিনি রসিকতার সুরে বলেন, “বাচ্চা নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো।” একই সঙ্গে তিনি যোগ করেন, কুকুর মানুষের প্রতি নিঃশর্ত ভালোবাসা দেখায়, যা তাকে গভীরভাবে স্পর্শ করে।

 

এই মন্তব্যের কারণে সামাজিক মাধ্যমে সমালোচনা হতে পারে বলেও আগে থেকেই ধারণা প্রকাশ করেন অভিনেত্রী।

 

ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন শেফালি শাহ। প্রথমে অভিনেতা হর্ষ ছায়া-র সঙ্গে তার বিয়ে হয়েছিল, তবে কয়েক বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০০ সালে তিনি নির্মাতা বিপুল অমৃতলাল শাহ-কে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে। পাশাপাশি ‘অ্যাশ’ ও ‘সিম্বা’ নামে তার দুটি পোষা কুকুরও পরিবারের গুরুত্বপূর্ণ অংশ বলে জানান এই অভিনেত্রী।