মো: আমিনুল ইসলাম :
আজ ৪ সেপ্টেম্বর ২০২৬। ইনকাম ট্যাক্স বিডি’র প্রতিষ্ঠাতা ও সিইও, বিশিষ্ট আইনজীবী এবং আইন বিষয়ক লেখক অমান উল্লাহ সরকারের শুভ জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে ঢাকা প্রেস অনলাইন নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে তাঁকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
আইন অঙ্গনে পেশাগত দক্ষতা, মেধা, আয়কর দাতাদের আয়কর সেবায় সুনামের শহীদ দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতা ও সৃজনশীল লেখনীর মাধ্যমে আমান উল্লাহ সরকার নিজস্ব অবস্থান তৈরি করেছেন। আইন ও কর বিষয়ক জটিল বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে তাঁর নিষ্ঠা ও আন্তরিকতা তাঁকে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করেছে।
ইনকাম ট্যাক্স বিডি’র প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে তিনি কর আইন ও সংশ্লিষ্ট বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একই সঙ্গে আইন বিষয়ক লেখক হিসেবে তাঁর জ্ঞাননির্ভর লেখালেখি পাঠকদের আইন সম্পর্কে জানতে ও বুঝতে সহায়তা করছে।
তাঁর জন্মদিনে ঢাকা প্রেস অনলাইন সংবাদ মাধ্যম পরিবারের প্রত্যাশা—আগামীর দিনগুলোতে তিনি আরও সাফল্য, সম্মান ও সমৃদ্ধি অর্জন করবেন এবং আইন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি অবদান রাখবেন।
ঢাকা প্রেস অনলাইন নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী ও আইন বিষয়ক লেখক আমান উল্লাহ সরকারকে জানাই শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ জন্মদিন, আমান উল্লাহ সরকার।
আপনার জীবনের প্রতিটি দিন হোক আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য ও সম্মানে পরিপূর্ণ। মহান আল্লাহ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে রহমত, বরকত ও কল্যাণ দান করুন—এই কামনাই করি।
শুভ জন্মদিন ও শুভকামনা।