বিশ্বের বিভিন্ন শহরের মতো দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা। ঢাকায় সাত সকালে বাতাসের ভারী ধূলিকণা আর দূষণে নগরবাসীর নিশ্বাস নেয়াই দায় হয়ে পড়েছে।
বিশ্বজুড়ে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে, বৃহস্পতিবার বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আবারও দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
আজ সকালের লাইভ র্যাঙ্কিংয়ে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর দাঁড়িয়েছে ১৬৫। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
তালিকার শীর্ষে রয়েছে মিসরের কায়রো (স্কোর ১৬৮)। তৃতীয় অবস্থানে চীনের বেইজিং স্কোর ১৬২। চতুর্থ অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগোর স্কোর ১৫৯। পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫৭।