পটিয়ায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ আগu ২০২৬ ০৪:২৩ অপরাহ্ণ   |   ২৯ বার পঠিত
পটিয়ায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

চট্টগ্রামের পটিয়ায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 

রোববার সংগঠনের সভাপতি মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মনছুর আলম চৌধুরী।
 

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহমুদুল হাসান, ইয়াছিন নুর, সিমকি রক্ষিত, শাহরিয়ার মুহাম্মদ ওমায়ের, নাছের উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শিশির কান্তি মিত্র ও সুমন দাশ, সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি দে, সহ-সাংগঠনিক সম্পাদক অসীম চক্রবর্তী, মহিলা সম্পাদক ফয়েজুন্নেসা মিলি, সহ-মহিলা সম্পাদক মৌসুমি দেব, অর্থ সম্পাদক আবদুর রহিম, সহ-অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক আজগর আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
 

সভায় জানানো হয়, আগামী ৮ আগস্ট শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সহকারী শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 

বক্তারা বলেন, সময়োপযোগী এ আয়োজনের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহকারী শিক্ষকদের ভূমিকা আরও সুস্পষ্ট হবে। একই সঙ্গে শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও পেশাগত প্রতিবন্ধকতাগুলো আলোচনার মাধ্যমে তুলে ধরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার সুযোগ সৃষ্টি হবে। এজন্য অনুষ্ঠানে শিক্ষক সমাজের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করে আয়োজনটি সফল করার ওপর গুরুত্বারোপ করা হয়।