বালাগঞ্জে ‘বি-স্ট্রং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা-এ টেকসই পুনরুদ্ধার ও দুর্যোগ প্রস্তুতিতে গুরুত্বারোপ করে “বি-স্ট্রং” প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার (২০ মে) দুপুরে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লাস্টার ফ্যাসিলিটেটর জেনারেল আক্তার হুসেন।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলা, জরুরি প্রস্তুতি, দ্রুত সাড়া প্রদান এবং টেকসই পুনরুদ্ধারে “বি-স্ট্রং” প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ে প্রকল্পটির সফল বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর এমইএল স্পেশালিস্ট (হেড অফিস, ঢাকা) মো. মশিউর রহমান। আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসাইন, ফয়েজ আহমেদ, উপজেলা প্রকৌশলী আজমির শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. জুয়েল মিয়া, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম আহাম্মদ উল্লাহ এবং উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬