|
প্রিন্টের সময়কালঃ ১৪ জুলাই ২০২৬ ০৩:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৬ ০৪:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম সিনিয়র্স ডক্টরস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত


চট্টগ্রাম সিনিয়র্স ডক্টরস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত


চট্রগ্রাম সিনিয়র্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও  ফ্যামিলি নাইটে  প্রফেসর ডা: এম এ ফয়েজকে  প্রান্তিক পর্যায়ে মানুষের চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায়   ডাব্লিউ এইচওর  (WHO)পক্ষ থেকে ডক্টর লি জং ওয়ার্ক মেমোরিয়াল পদক ২০২৬ প্রদান তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

 

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম:



চট্টগ্রাম সিনিয়র্স ডক্টরস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি নাইট জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় গত শুক্রবার রাতে নগরীর চট্টগ্রাম ক্লাব লিমিটেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. এএইচএম ইসহাক চৌধুরী। সাধারণ সম্পাদক কিউ এম ওহিদুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ও আহ্বায়ক ডা. একেএম নাসির উদ্দিন।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এম এ ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য ডা. খুরশিদ জামিল চৌধুরী। এছাড়াও চট্টগ্রামের জ্যেষ্ঠ চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
 

এ সময় প্রান্তিক পর্যায়ে মানুষের চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ডা. এম এ ফয়েজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকে ডক্টর লি জং ওয়ার্ক মেমোরিয়াল পদক-২০২৬ প্রদান করা হয়।
 

বক্তারা বলেন, চট্টগ্রামের সিনিয়র চিকিৎসকদের এই মিলনমেলা পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং চিকিৎসকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
 

বক্তারা আরও বলেন, ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে এ আয়োজন সফলভাবে বাস্তবায়নে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তারা।
 

অনুষ্ঠানের শেষ পর্বে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়। এ পর্ব পরিচালনা করেন পটিয়া লাইফ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. জালাল উদ্দীন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬