ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ
ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং পরবর্তীতে তা সমৃদ্ধশালী করাই চলতি বাজেটের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আর্থিক সংকটের কারণে স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রায় যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে এবং তারা ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে-সে লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। সরকার এ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।
এদিকে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি ছয় মাস পরপর তৃতীয় পক্ষের মাধ্যমে পর্যালোচনা করা হবে।
তিনি আরও বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো রাজনৈতিক ব্যক্তি যুক্ত থাকবেন না। জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারাই এর সার্বিক বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬