|
প্রিন্টের সময়কালঃ ২১ জুলাই ২০২৬ ০৫:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ জুলাই ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ণ

সাংবাদিকদের কল্যাণে নতুন উদ্যোগের প্রত্যাশা, জাকিয়ার চিকিৎসায় আর্থিক ও আইনি সহায়তার আশ্বাস: আহামেদ আবু জাফর


সাংবাদিকদের কল্যাণে নতুন উদ্যোগের প্রত্যাশা, জাকিয়ার চিকিৎসায় আর্থিক ও আইনি সহায়তার আশ্বাস: আহামেদ আবু জাফর


ডেস্ক নিউজ, ঢাকা প্রেস

 

 

সাংবাদিকদের কল্যাণে প্রচলিত ধারার বাইরে কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহামেদ আবু জাফর। তিনি আশা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট সবার ইতিবাচক চিন্তা ও সহযোগিতা থাকলে এসব উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জাকিয়া তাদের সংগঠনের সদস্য না হলেও মানবিক বিবেচনায় তার চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া সংগঠনের কয়েকজন সদস্যও ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন।

 

বর্তমানে সংগঠনের সদস্য ফাতেমা ও মারিয়া সার্বক্ষণিকভাবে জাকিয়ার পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা করছেন বলেও জানান। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী জাকিয়ার চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

 

আহামেদ আবু জাফর আরও বলেন, জাকিয়ার একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আইনি সহায়তা প্রদান করবে, যাতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬