|
প্রিন্টের সময়কালঃ ১৬ জুলাই ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৬ ০৫:৪৯ অপরাহ্ণ

মুরাদনগরে জুলাই দিবস উপলক্ষে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


মুরাদনগরে জুলাই দিবস উপলক্ষে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


এন এ মুরাদ, মুরাদনগর, (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার মুরাদনগরে জুলাই দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
 

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জুলাই দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
 

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার সাবেক আমির মনসুর মিয়া, উপজেলা সেক্রেটারি মাওলানা আমির হোসেন, সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সি, মজলিসে শূরা সদস্য জালাল উদ্দিন, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি আবুবকর সরকার, নবীপুর পশ্চিম ইউনিয়নের আমির গোলাম মোস্তফাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
 

বক্তারা বলেন, জুলাই দিবস দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবসের শিক্ষা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬