পটিয়ায় ‘স্পোকেন ইংলিশ ভোকাবুলারি অ্যান্ড ডেইলি কনভারসেশন’ বইয়ের মোড়ক উন্মোচন
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় তরুণ শিক্ষাবিদ ও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর সহকারী ইংরেজি শিক্ষক আইনান আশরাফি রচিত ‘স্পোকেন ইংলিশ ভোকাবুলারি অ্যান্ড ডেইলি কনভারসেশন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। থটস অফ ইংলিশ পাবলিকেশন থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কান্তি বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া শেভরণ-এর চেয়ারম্যান ডা. শেখ সাইফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড-এর ডিএজিএম (মার্কেটিং) আবদুর রহিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইটির লেখক আইনান আশরাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পটিয়া কেয়ার হসপিটাল-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এমদাদুল হাসান, পটিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমির হোসেন, পটিয়া প্রেস ক্লাব-এর সভাপতি আবদুল হাকিম রানা এবং পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবদুস সাত্তার, আবু জাফর, রিটন ভট্টাচার্য, মো. মিনার, ডা. নাইমুল মোস্তফা আকাশ, লেখকের মা রাশেদা বেগম এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বইটি শিক্ষার্থীদের ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করা, দৈনন্দিন কথোপকথনে শব্দচয়ন উন্নত করা এবং আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। তারা আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে ইংরেজি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬