|
প্রিন্টের সময়কালঃ ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৪ অপরাহ্ণ

কুসুমপুরা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক


কুসুমপুরা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:



চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি ইউনিয়ন পরিষদটি পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। পাশাপাশি সেবাগ্রহীতাদের সঙ্গে ভালো আচরণ এবং ইউনিয়ন পরিষদে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে।
 

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের বর্তমান ভবনটি জরাজীর্ণ হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে ভবনটি ভেঙে শিগগিরই সেখানে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
 

পরিদর্শনের শুরুতে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
 

এ সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবরসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬