|
প্রিন্টের সময়কালঃ ০২ আগu ২০২৬ ০৬:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ আগu ২০২৬ ০৪:৩৭ অপরাহ্ণ

পটিয়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক হত্যা: বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


পটিয়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক হত্যা: বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:


 

চট্টগ্রামের পটিয়ায় যুগ্ম জেলা জজ আদালত আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. তোহা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

রোববার (২ আগস্ট) দুপুরে পটিয়া আদালত প্রাঙ্গণের সামনে আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক সভাপতি শহীদ উদ্দিন শরীফ, সহসভাপতি সিরাজুল হক ও মো. হোসেন, যুগ্ম সম্পাদক মো. মাসুদ, সাবেক সভাপতি বিধান আচার্য ও শ্যামল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কার্যকরী সদস্য মো. আইয়ুব, ক্ষেতমজুর সমিতির নেতা শ্যামল বিশ্বাস, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির নজরুল ইসলাম শওকত এবং মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

বক্তারা অভিযোগ করেন, নিজ বাড়িতে কলা চুরির প্রতিবাদকে কেন্দ্র করে হাজী মো. তোহাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন সৎ ও সাদা মনের মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক।
 

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬