চট্টগ্রামে “রবীন্দ্র-নজরুল প্রতিযোগিতা-২০২৬” আয়োজন করছে আন্তর্জাতিক বিশ্বতান
আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
বাংলা সংস্কৃতি, সাহিত্য ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে “রবীন্দ্র-নজরুল প্রতিযোগিতা-২০২৬” আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক বিশ্বতান। আগামী ১৭ মে পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদনপত্র জমা নেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার ভেন্যু নির্ধারণ করা হয়েছে বিশ্বতান সংগীত নিকেতন, দক্ষিণ নালাপাড়া এলাকায় নিহার কুমার বিশ্বাসের বাসভবনের নিচতলায়। প্রতিযোগিতা ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিমনা মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফরমের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও জন্মতারিখ সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির বিপরীতে অবস্থিত নিউ বুক গার্ডেন লাইব্রেরি এবং দক্ষিণ নালাপাড়ার বিশ্বতান সংগীত নিকেতন কার্যালয়ে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
আয়োজক কমিটি জানায়, চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য কাগজ সরবরাহ করা হবে সংগঠনের পক্ষ থেকে। তবে প্রয়োজনীয় আঁকার সরঞ্জাম প্রতিযোগীদের নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে। বাইরে থেকে কাগজ বা পূর্বে আঁকা ছবি আনলে তা বাতিল বলে গণ্য হবে।
এছাড়া প্রতিযোগিতার ফলাফল একই দিনে শিল্পকলা একাডেমির ফেসবুক ফ্যান পেইজ, মোবাইল নম্বর এবং বিশ্বতানের অফিসিয়াল পেইজে প্রকাশ করা হবে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সম্মাননা স্মারক, সনদপত্র ও আজীবন বিশ্বতানের ফ্রি সদস্যপদ প্রদান করা হবে। পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে সনদপত্র দেওয়া হবে বলেও জানিয়েছে আয়োজকরা।
আয়োজকরা আরও জানান, প্রতিযোগীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে প্রবেশপত্রসহ উপস্থিত থাকতে হবে। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৮১২৩৩৯৪৪০ ও ০১৮৫৭২৮২২৭৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬