|
প্রিন্টের সময়কালঃ ৩০ জুলাই ২০২৬ ০৬:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুন ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দিতে ছয় হাসপাতালকে নির্দেশ


আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দিতে ছয় হাসপাতালকে নির্দেশ


রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল থেকে পাঠানো রোগীদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ঢাকার সরকারি সব হাসপাতালের পরিচালকদের এই নির্দেশ দেওয়া হয়।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

 

চিঠিতে বলা হয়, ঢাকার বড় মগবাজারের আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় এই হাসপাতাল থেকে পাঠানো (রেফারকৃত) রোগীকে তাৎক্ষণিকভাবে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। চিঠিতে আরো বলা হয়, এ ব্যাপারে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬