|
প্রিন্টের সময়কালঃ ০২ আগu ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ আগu ২০২৬ ০৪:৪৬ অপরাহ্ণ

নরসিংদীতে শিক্ষানবিশ এএসপি ও আরআইকে বিদায় সংবর্ধনা


নরসিংদীতে শিক্ষানবিশ এএসপি ও আরআইকে বিদায় সংবর্ধনা


মোস্তফা মিয়া, নরসিংদী:

 

নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও রিজার্ভ ইন্সপেক্টর (আরআই)-কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
 

রোববার (২ আগস্ট) নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ অলিউর রহমান ও রকিবুল হাসান সাকিবের নরসিংদী জেলায় বাস্তব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়া এবং জেলা পুলিশের রিজার্ভ ইন্সপেক্টর (সশস্ত্র) মীর শহিদুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি বিদায়ী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে নতুন কর্মস্থলে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
 

এ সময় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং নরসিংদী জেলায় দায়িত্ব পালনকালে তাঁদের অবদানের প্রশংসা করেন।
 

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যৎ দায়িত্ব পালনে শুভকামনা জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬