|
প্রিন্টের সময়কালঃ ২৯ জুন ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুন ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ

কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু নকআউট পর্ব


কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু নকআউট পর্ব


গ্রুপ পর্বের সব উত্তেজনা ও সমীকরণের অবসান ঘটিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়েছে কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। 

 

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।

 

শেষ ষোলোর এই লড়াইয়ে হারলেই বিদায়-এমন সমীকরণ সামনে রেখে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নেমেছে কানাডা ও দক্ষিণ আফ্রিকা।

 

দুই দলের পূর্বের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। এর আগে মাত্র একবারই একে অপরের বিপক্ষে খেলেছে তারা। ২০০৭ সালে ডারবানে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে কানাডাকে ২-০ গোলে পরাজিত করেছিল দক্ষিণ আফ্রিকা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬