|
প্রিন্টের সময়কালঃ ০৮ আগu ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ আগu ২০২৬ ০৮:২৪ অপরাহ্ণ

গণতন্ত্রের বিজয় দিবসে পটিয়ায় বিএনপির বর্ণাঢ্য বিজয় মিছিল


গণতন্ত্রের বিজয় দিবসে পটিয়ায় বিএনপির বর্ণাঢ্য বিজয় মিছিল


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :


 

ফ্যাসিবাদী সরকারের পতন এবং গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পটিয়া পৌরসভা এলাকার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
 

এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
 

সমাবেশে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনির আহমেদ সেলিম, এ কে এম জসীম উদ্দীন, মো. মঈনুল আলম ছোটন, মোজাম্মেল হক চৌধুরী ও পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 

এ ছাড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন ও জাহেদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন ও সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল ও সদস্য সচিব হাবিবুর রহমান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
 

বিজয় মিছিলে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন। পাশাপাশি পটিয়ার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা, পৌরসভা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
 

মিছিল ও সমাবেশে নেতারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬