|
প্রিন্টের সময়কালঃ ০৩ আগu ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ আগu ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ণ

নরসিংদীর মাধবদীতে কক্ষে আটকা পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস


নরসিংদীর মাধবদীতে কক্ষে আটকা পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস


মোস্তফা মিয়া, নরসিংদী:


 

 

নরসিংদীর মাধবদীতে একটি তিনতলা ভবনের কক্ষে আটকা পড়ে যাওয়া দুই বছরের এক শিশুকে সফলভাবে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
 

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে উপজেলার চৌদ্দপাইকা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অগোচরে খেলার সময় শিশুটি একটি কক্ষের দরজার ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে ফেলায় সে কক্ষের ভেতর আটকা পড়ে। পরে স্বজনরা বিভিন্নভাবে দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হলে মাধবদী বাজার ফায়ার স্টেশনে খবর দেন।
 

খবর পেয়ে স্টেশন অফিসার মো. রায়হানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা দেয়। তবে ভবনটিতে সরাসরি যাতায়াতের রাস্তা না থাকায় সদস্যদের প্রায় এক কিলোমিটার কাদামাখা জমির আইল হেঁটে অতিক্রম করতে হয়।
 

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ভবনের দ্বিতীয় তলার কক্ষে আটকে থাকা দুই বছরের শিশু মো. সাফোয়ানকে নিরাপদ ও সুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে তার বাবা মো. রাকিবুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
 

ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সফল উদ্ধার অভিযান শেষে সকাল ১০টা ৫৭ মিনিটে উদ্ধারকারী দল স্টেশনে ফিরে যায়।
 

মাধবদী বাজার ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান বলেন, দ্রুত সাড়া দেওয়া এবং উদ্ধারকারী দলের দক্ষতার ফলে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬