তিস্তা নিয়ে দিল্লির দাদাগিরির কড়া জবাব চীনের
বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের অযাচিত নাক গলানো ও আপত্তির মুখে এবার চরম চপেটাঘাত করল চীন। বেইজিংয়ের সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ও চীনের এই যৌথ উন্নয়নমূলক উদ্যোগ সম্পূর্ণ স্বাধীন। এতে তৃতীয় কোনো দেশের (ভারত) প্রভাব খাটানো বা বাধা দেওয়ার কোনো অধিকার নেই।
দিল্লির ‘চিকেনস নেক’ আতঙ্ক ও বাংলাদেশের অধিকার : তিস্তা নদী ভারতের কৌশলগত 'শিলিগুড়ি করিডর' বা 'চিকেনস নেক'-এর কাছাকাছি হওয়ায় ভারত একে তাদের নিরাপত্তা হুমকি হিসেবে দাবি করে আসছিল। ভারতের এই আগ্রাসী ও স্বার্থপর মনোভাবের জবাবে চীন সাফ জানিয়ে দিয়েছে, তিস্তা প্রকল্পটি সম্পূর্ণ জনকল্যাণমূলক এবং বাংলাদেশের সাধারণ মানুষের জীবন-মরণের সঙ্গে জড়িত। আর তাই কোনো অপশক্তির তোয়াক্কা না করে চীন এই প্রকল্পে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।
ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে অনড় বাংলাদেশ : বছরের পর বছর তিস্তার পানি আটকে রেখে বাংলাদেশকে মরুভূমি বানানোর ভারতীয় নীতির বিরুদ্ধে এবার শক্ত অবস্থানে বর্তমান সরকার। গত ২৯ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছেন, অগ্রাধিকারের ভিত্তিতে যেকোনো মূল্যে, কোনো বাধা মানা হবে না—তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবেই। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরেই এই ঐতিহাসিক চুক্তির ভিত রচিত হয়, যা দিল্লির ঘুম উড়িয়ে দিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬