|
প্রিন্টের সময়কালঃ ১২ আগu ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ আগu ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ণ

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী


আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী


ডেস্ক নিউজ, ঢাকা প্রেস


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

 

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “এটি গুজবের একটি অংশ।”
 

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।
 

বিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে তরুণদের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তারা দেশের জন্য আশীর্বাদ এবং বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের যথাযথ শিক্ষা ও দক্ষতা দিতে পারলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
 

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময় তথ্যপ্রযুক্তির যুগ। বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। এ বাস্তবতায় তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
 

তিনি আরও বলেন, তরুণদের শক্তি দেশের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে বর্তমান সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬