|
প্রিন্টের সময়কালঃ ১৬ জুলাই ২০২৬ ০৯:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৬ ০৬:৫৪ অপরাহ্ণ

নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার: অর্থমন্ত্রী


নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার: অর্থমন্ত্রী


ঢাকা প্রেস প্রতিবেদক 


 

নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও দেশের প্রয়োজনের ভিত্তিতে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
 

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 

অর্থমন্ত্রী জানান, একটি নির্দিষ্ট কর্মসূচির ভিত্তি কী হবে, সে বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। এর আগে যেসব নীতিগত বিষয় নির্ধারণ করা হয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করেই সংশ্লিষ্ট কর্মসূচি পরিচালিত হবে।
 

তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রতি যথাযথ সম্মান বজায় রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে দেশের বাস্তব চাহিদা ও অগ্রাধিকারের আলোকে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "যখন যে সংস্কার প্রয়োজন হবে, তখন সেটিই বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বাকি সংস্কারগুলোও সময়, প্রয়োজন এবং সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।"
 

তিনি আরও বলেন, অর্থনৈতিক সংস্কার একবারে সম্পন্ন করার বিষয় নয়; বরং পরিস্থিতি, জাতীয় অগ্রাধিকার এবং নির্বাচিত সরকারের নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় রেখে তা ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬