|
প্রিন্টের সময়কালঃ ৩০ জুন ২০২৬ ০৮:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুন ২০২৬ ০৬:০৪ অপরাহ্ণ

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ


জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ


আগামী জুলাই মাসেও ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম পরিবর্তন করা হচ্ছে না। ফলে জুন মাসে কার্যকর থাকা মূল্যহারই আগামী মাসজুড়েও বহাল থাকবে।

 

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা, কেরোসিনের দাম ১৩৫ টাকা এবং ডিজেলের দাম ১১৫ টাকাই থাকবে।

 

উল্লেখ্য, জুন মাসেও একই দামে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেল বিক্রি হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে আগামী জুলাই মাসেও সেই মূল্যহারই কার্যকর থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬