|
প্রিন্টের সময়কালঃ ২০ জুন ২০২৬ ০৯:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ জুন ২০২৬ ০৬:০৬ অপরাহ্ণ

বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ


বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ


সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:
 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
 

শনিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
 

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন প্রকল্পের আওতায় এ সময় উপজেলার ৩ জন গৃহিণীর মাঝে সেলাই মেশিন, ৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ৩১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়।
 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা বিস্তার, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬