চারঘাটে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন
মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:
বিশ্ব যুব দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর চারঘাটে যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বুধবার (১২ আগস্ট) সকালে এ ম্যারাথনের আয়োজন করা হয়।
সকাল ৮টায় সরদহ সরকারি কলেজ মাঠ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার শত শত যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
চারঘাট উপজেলা যুব বিভাগের সভাপতি মো. সুফেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. গোলাম মর্তুজা। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা যুব বিভাগের সভাপতি মো. নুরুজ্জামান লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. ইব্রাহীম মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক, জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. শফিকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম এবং জেলা শিবিরের সাহিত্য সম্পাদক মো. নাহিদ হাসান শুভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ম্যারাথন শেষে বক্তারা বিশ্ব যুব দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ তুলে ধরে দেশের যুবসমাজকে জনসম্পদে পরিণত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা চারঘাটে যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশ গঠনের কাজে যুবসমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি মো. গোলাম মর্তুজা অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি জুলাই-আগস্টের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের বিপুল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানো গেলে বেকারত্ব, মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলার পাশাপাশি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬