|
প্রিন্টের সময়কালঃ ২২ মার্চ ২০২৬ ০৮:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মার্চ ২০২৬ ০৪:৪৬ অপরাহ্ণ

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ


মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:

 

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার ব্যক্তিগত অর্থায়নে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

 

রবিবার (২২ মার্চ) সকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি ও বাবুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা গ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে এই অনুদান পৌঁছে দেন ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী জুন্নুন বসরী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ রাতে ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি সরকার বাড়িতে আবুল কালাম আজাদ ও সালেহ আহমদের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘুমন্ত অবস্থায় আগুনের সূত্রপাত হলে ঘরবাড়ি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 

এদিকে, ২১ মার্চ বাবুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লিটন মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত আবুল কালাম আজাদ জানান, অগ্নিকাণ্ডের পরপরই ধর্মমন্ত্রীর পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয় এবং সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। তিনি এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অনুদান বিতরণকালে কাজী জুন্নুন বসরী বলেন, ধর্মমন্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি এবং এজন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, কায়কোবাদ সবসময় জনগণের পাশে থাকেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

 

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজ মোল্লা, সৈয়দ শরীফ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়রা ধর্মমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬