বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের পটিয়া উপজেলা কমিটি অনুমোদন
আবদুল হাকিম রানা, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম:
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের পটিয়া উপজেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে সভাপতি হয়েছেন আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ.) এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাজী মফিজুর রহমান।
সংগঠনটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক অনুমোদনপত্রের মাধ্যমে ২০২৬-২০২৯ মেয়াদের এ কমিটির অনুমোদন দেয়। একই সঙ্গে ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুমোদিত পূর্ববর্তী কমিটি বাতিল করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ ওসমান, মোহাম্মদ শওকত আলী, শেখ আহমদ সওদাগর ও মুহাম্মদ হারুণ।
কমিটির অন্যান্য পদে রয়েছেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দীন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব আয়ুব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ শফিউল আলম, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ নয়ন, সমাজকল্যাণ সম্পাদক আবদুল গফুর মেম্বার, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলম, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদেক আলী এবং ত্বরিকত সম্পাদক হাফেজ আনিসুল আজিজ।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ দিদারুল আলম, জাফর, মো. নাছির উদ্দীন, মোহাম্মদ বেলাল উদ্দিন, কাজী মোরশেদ, কাজী শোয়েব, মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ কামাল উদ্দীন।
অনুমোদনপত্র অনুযায়ী, নতুন কমিটির কার্যকাল ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৯ পর্যন্ত। নতুন এ কমিটির মাধ্যমে পটিয়ায় সংগঠনের ধর্মীয়, আধ্যাত্মিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬