|
প্রিন্টের সময়কালঃ ০১ আগu ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ আগu ২০২৬ ০৯:০২ অপরাহ্ণ

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল


গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল


এন এ মুরাদ, মুরাদনগর, কুমিল্লা:

 

 

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

শনিবার (১ আগস্ট) বাদ আসর মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নানা স্লোগান দেন।

 

উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তব্য রাখেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউছুফ সোহেল।

 

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—

  • আবু নছর মো. ইলইয়াছ, আমির, মুরাদনগর উপজেলা জামায়াত

  • মাওলানা আমির হোসেন, সেক্রেটারি, মুরাদনগর উপজেলা জামায়াত

  • মাহবুব আলম মুন্সি, সহকারী সেক্রেটারি

  • আবু বকর, অর্থ সম্পাদক

  • মাওলানা মনসুর মিয়া, কর্মপরিষদ সদস্য

  • মাওলানা আব্দুল আউয়াল, আমির, ধামঘর ইউনিয়ন জামায়াত

  • মাওলানা দেলোয়ার, আমির, পাহাড়পুর ইউনিয়ন জামায়াত

 

সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দুটি নির্বাচনের একটির ফলাফলের ভিত্তিতে বিএনপি সরকার গঠন করলেও তারা এখনো গণভোটের রায় বাস্তবায়ন করেনি। গণভোটের রায়কে উপেক্ষা করা হলে বর্তমান সরকারকেও পূর্ববর্তী সরকারের মতো পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬