|
প্রিন্টের সময়কালঃ ১৭ মার্চ ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মার্চ ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ণ

সীতাকুণ্ডে সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


সীতাকুণ্ডে সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ


সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বিভিন্ন সময়ের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে গঠিত সংগঠন “সীতাকুণ্ড ছাত্রদল ফোরাম”-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় সীতাকুণ্ড উত্তর বাজারস্থ রাজবাড়ী রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গাজী সুজা উদ্দীন।

সংগঠনের সভাপতি এস. এম. তোফায়েল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজমল হোসেন হিরোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এস. এম. ফোরকার আবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মহিনউদ্দিন সালাউদ্দিন সোহাগ, মো. আলী আকবর বাহার, ইকবাল হোসেন বাপ্পি, আবুল মনছুর, আইয়ুব আলী, আলী হোসেন মানিক, সাইফুল ইসলাম, মো. বেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সীতাকুণ্ডে বিএনপির রাজনীতিতে ছাত্রদলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রদলের মাধ্যমে উঠে আসা অনেক নেতা বর্তমানে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন। আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনী কার্যক্রমে ছাত্রদল সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তারা আরও বলেন, অতীতে ছাত্রদল ছিল সুসংগঠিত ও শক্তিশালী একটি সংগঠন। তবে বর্তমানে অনেক সাবেক ছাত্রদল নেতা অবহেলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।

বক্তারা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, উপজেলা পর্যায়ে সকল সাবেক ছাত্রদল নেতাদের সমন্বয়ে একটি সুসংগঠিত ছাত্রদল ফোরাম গঠন করা প্রয়োজন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬