এক সপ্তাহে ৮৮ মামলা ও ৯ মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ
সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মৎস্য আইন, বেপরোয়া গতি আইন, বালুমহাল ও মাদক মামলাসহ মোট ৮৮টি মামলা করেছে নৌপুলিশ। এ সময় বিভিন্ন এলাকার নদী থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া, বিভিন্ন অপরাধে ২৬৪ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) নৌপুলিশ সুপার ফারজানা ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ-পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯৮০ মিটার অবৈধ জাল, ২ হাজার ৫৯৫ কেজি মাছ, ৮ লক্ষ ২১ হাজার পিস চিংড়ি রেণু, ৫ লাখ পিস বাটা মাছের পোনা, ৬০ হাজার পিস পারশে মাছের পোনা, ২ হাজার পিস বাগদা রেণু পোনা, ১৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১৪৭টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৮৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং টি ড্রেজার জব্দ করা হয়।
এছাড়া, সাত দিনব্যাপী এই অভিযানে ২৬৪ জন আসামি গ্রেফতার করা হয় এবং ৬৯টি মৎস্য আইন, ৫টি বেপরোয়া গতি আইন, ৩টি বালুমহাল এবং ৩টি মাদক মামলাসহ মোট ৮৮টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি, দেশের বিভিন্ন নদী এলাক থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬