প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অধিদপ্তরে ৭৪৬ জনের নিয়োগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে বিভিন্ন পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ম থেকে ২০তম গ্রেডের ১৭টি ক্যাটাগরিতে মোট ৭৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত সাপেক্ষে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ২০ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত।
পদভিত্তিক নিয়োগের বিবরণ
|
পদের নাম |
পদসংখ্যা |
গ্রেড |
বেতন স্কেল |
|---|---|---|---|
|
সহকারী পরিচালক |
১৫৮ |
৯ম |
৪৪,০০০–১,০৫,৯০০ টাকা |
|
টেলিফোন ইঞ্জিনিয়ার |
১ |
৯ম |
৪৪,০০০–১,০৫,৯০০ টাকা |
|
সহকারী প্রোগ্রামার |
১ |
৯ম |
৪৪,০০০–১,০৫,৯০০ টাকা |
|
ফিল্ড অফিসার |
৯৩ |
১০ম |
৩২,০০০–৭৭,৩০০ টাকা |
|
কম্পিউটার অপারেটর |
৪ |
১৩তম |
২৪,০০০–৫৮,০০০ টাকা |
|
সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর |
৩ |
১৩তম |
২৪,০০০–৫৮,০০০ টাকা |
|
অ্যাকাউন্ট্যান্ট কাম-ক্যাশিয়ার |
৭ |
১৩তম |
২৪,০০০–৫৮,০০০ টাকা |
|
কম্পিউটার টেকনিশিয়ান |
১ |
১৩তম |
২৪,০০০–৫৮,০০০ টাকা |
|
ফটোগ্রাফার |
২ |
১৪তম |
২৩,৫০০–৫৬,৮০০ টাকা |
|
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর |
২০ |
১৪তম |
২৩,৫০০–৫৬,৮০০ টাকা |
|
ওয়্যারলেস অপারেটর |
২৩ |
১৫তম |
২২,৮০০–৫৫,২০০ টাকা |
|
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক |
৫৪ |
১৬তম |
২১,৯০০–৫২,৯০০ টাকা |
|
গাড়িচালক |
১২ |
১৬তম |
২১,৯০০–৫২,৯০০ টাকা |
|
ফিল্ড স্টাফ |
২৮৮ |
১৭তম |
২১,৪০০–৫১,৯০০ টাকা |
|
ডেসপ্যাচ রাইডার |
২ |
১৮তম |
২১,০০০–৫০,৯০০ টাকা |
|
ডার্করুম অ্যাসিস্ট্যান্ট |
১ |
১৮তম |
২১,০০০–৫০,৯০০ টাকা |
|
অফিস সহায়ক |
৭৬ |
২০তম |
২০,০০০–৪৮,৪০০ টাকা |
বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ জানুয়ারি তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য ndr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
পদের ক্রমিক নম্বর অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৫ থেকে ১৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়সূচি
আগামী ৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬